ইরানের ইসলামী প্রচার সংস'ার প্রচারণা ও সংস্কৃতি বিষয়ক সচিব হোজ্জাতুল ইসলাম ওয়াল মোসলেমিন হোসাইন রুহানি নেজাদ ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বৃটিশ সরকারের সামপ্রতিক পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে বলেন, সন্ত্রাসবাদের তালিকা প্রকাশ করার ক্ষেত্রে যারা চিহ্নিত সন্ত্রাসী ও মোনাফিকদেরকে আড়াল করে তারাই সন্ত্রাসবাদের বড় পৃষ্টপোষক । জনাব হোসাইন রুহানি নেজাদ বলেন, পশ্চিমারা সবসময় তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থকেই বড় করে দেখে এবং যারাই তাদের এই স্বার্থকে নিশ্চত করবে তারা তাদেরকেই সমর্থন দিবে। ইরানের ইসলামী প্রচার সংস'ার প্রচারণা ও সংস্কৃতি বিষয়ক সচিব আরো বলেন, পশ্চিমারাই হলো সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্টপোষক । কারণ তাদের নেতৃত্বেই অবৈধ ইসরাইল রাষ্ট্র গঠিত হয়েছে এবং এই দেশটি হলো সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্টপোষক । তিনি আরো বলেন, যে দেশ ইসরাইলের মতো একটা অবৈধ সরকারকে সমর্থন করতে পারে তারা যেকোন সন্ত্রাসী ও মোনাফিকিন গোষ্ঠীকে তাদের সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিতে পারে। #
276752