ইরানের বার্তাসংস'া ইকনা জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে শত্রুরা ইরাকে সন্ত্রাসী অভিযান চালিয়ে দেশটি থেকে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করলেও এই অপরাধমূলক তৎপরতার খেসারত তাদেরকে দিতেই হবে । বিবৃতিতে ইরাকী জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য দখলদাররা যে অপচেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ করে দেয়ার জন্য ইরাকী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় । উল্লেখ্য গত সোমবার ইরাকে হযরত ইমাম মুসা কাজেম (আ:) এর পবিত্র মাযার যিয়ারত করতে আসা ইমামের ভক্তদের উপর সন্ত্রাসী হামলায় অন-ত: ২৫ জন শাহাদত বরণ করেন যাদের অধিকাংশই নারী ও শিশু । #
276979