ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস'ার মহাসচিব ইকমাল উদ্দিন এহসান উগলু ইরাকে ইমাম মুসা কাজেম (আ:) এর পবিত্র মাযার যিয়ারত করতে আসা ইমামের ভক্তদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরাকের নিরাপত্তা পরিসি'তির যখন উন্নতি হচ্ছিল তখন শত্রুরা এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়ে দেশটির নিরাপত্তা পরিসি'তিকে আবারও হুমকির মুখে ঠেলে দেয়। তিনি এ ধরনের সন্ত্রাসী হামলাকে ইসলামী শিক্ষার পরিপন'ী হিসেব বর্ণনা করে বলেন, নিরপরাধ মানুষকে হত্যা করার মতো বর্বর অপরাধযজ্ঞ কেবল ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধের পরিপন'ী তাই নয় সেইসাথে তা বিশ্বের সকল ধর্মের অনুসারীদের কাছেই অত্যন- ঘৃণিত ও গর্হিত কাজ। তিনি এ ধরনের সন্ত্রাসী তৎপরতা রুখে দেয়ার জন্য ইরাকী জনগণকে সচেতন থাকার আহবান জানান ।#
277408