IQNA

আমিরুল মোমেনিন হযরত আলী (আ:), হযরত ইমাম হোসাইন (আ:) ও হযরত আবুল ফজল আব্বাস (আ:) এর মাজার শরীফে চার টন গোলাপ জল উপহার

15:22 - August 04, 2008
সংবাদ: 1674375
পবিত্র শাবান মাস এবং হযরত ইমাম হোসাইন (আ:) ও হযরত আবুল ফজল আব্বাস (আ:) এর শুভ জন্মদিন উপলক্ষ্যে আমিরুল মোমেনিন হযরত আলী (আ:)সহ এই মহান ব্যক্তিদের মাজার শরীফে ইরানের বিখ্যাত ক্বাশানের নির্ভেজাল চার টন গোলাপজল উপহার দেয়া হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ক্বাশানের স্বেচ্ছাসেবক বাহিনীর জনসংযোগ বিভাগের পরিচালক কর্ণেল মোহাম্মদ খান্দন বলেছেন, আমিরুল মোমেনিন হযরত আলী (আ:), হযরত ইমাম হোসাইন (আ:) ও হযরত আবুল ফজল আব্বাস (আ:) এর মাজার শরীফ ধুয়ে পরিস্কার করে সেখানে পবিত্র গুলাপের সুগন্ধি ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ইরানের বিখ্যাত ক্বাশানের নির্ভেজাল চার টন গোলাপজল উপহার দেয়া হয়। ইরানের কমো ও গামসার অঞ্চলের আহলে বায়েত প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানরা ইস্ফাহানের সেচ্ছাসেবক বাহিনীর সহায়তায় পবিত্র আহলে বায়েতের তিন মহান পুরুষ আমিরুল মোমেনিন হযরত আলী (আ:), ইমাম হোসাইন (আ:) ও হযরত আবুল ফজল আব্বাস (আ:) এর মাজার শরীফে এই গোলাপ জল উপহার দেন ।# 277332
captcha