ইরানের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস'া ইকনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ডঃ মাহমূদ আহমাদি নেজাদের উপসি'তির মধ্য দিয়ে আজ ইরানের পবিত্র ধর্মীয় নগরী মাশহাদে ২৫ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । পবিত্র আহলে বায়েতের উজ্জ্বল নক্ষত্র হযরত আলী বিন মুসা রেযা (আ:) এর সাথে পবিত্র কোরআনের ক্বারী ও হাফেজদের পরিচিত করানোর লক্ষ্যেই ইরানের ধর্মীয় নগরী মাশহাদে এই ২৫ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ বেলা ২ টায় এই প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় । বিশ্বের ৯০ টি দেশের ১০২ জন পবিত্র কোরআনের হাফেজ ও ক্বারীদের নিয়ে ইরানের মাশহাদে ২৫ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।#
277587