ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, লিবিয়ার কর্মকর্তারা ঘোষণা করেছেন, চেচেন মুসলিম ছাত্রদেরকে আধুনিক বিশ্বের সাথে পরিচিত করার পাশাপাশি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করা হবে। এদিকে, চেচনীয়ার মুফতি সুলতান মিরযয়োফের বরাত দিয়ে চেচেন সরকার ঘোষণা করেছে চেচেন ছাত্ররা বিশেষ শর্তে লিবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে । চেচনীয়ার মুফতি সুলতান মিরযয়োফ সমপ্রতি ইসলামের পতাকাতলে শানি-পূর্ণ সহাবস'ান ও চরমপন'ার বিরুদ্ধে সংগ্রামের লক্ষ্যে লিবিয়ার সাথে এক সমঝোতাস্মারকে সাক্ষর করেন। মুফতি সুলতান মিরযয়োফ সমপ্রতি বিশ্বের ৪০ টি দেশের ধর্মীয় নেতৃবৃন্দের উপসি'তিতে লিবিয়ায় অনুষ্ঠিত আন-র্জাতিক সম্মেলনে উপসি'ত ছিলেন। সম্মেলনের অবকাশে তিনি লিবিয় নেতা মুয়াম্মার গাদ্দাফির সাথে বৈঠক করেন। বৈঠকে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। #277910