ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে , আলজেরিয়ার দারুল ইমাম সাংস্কৃতিক কেন্দ্রে মহিলাদের জন্য পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতার আয়োজন করা হয় । গত রোববার তিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । এই প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ৩০ জন মহিলা ক্বারী অংশ নেন। আজ মঙ্গলবার প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণার মধ্যদিয়ে দিয়ে পবিত্র কোরআনের এই ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হবে। উল্লেখ্য এই প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে আলজেরিয়ার ধর্ম ও ওয়াক্ফ মন্ত্রনালয়ের পক্ষ থেকে একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । এতে ইসলামী জ্ঞান ও পবিত্র কোরআন প্রচারণায় মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । #
278302