মিশরের দৈনিক আল আকবরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাষা ও অনুবাদ বিভাগের অধ্যাপক আহমাদ জাকী হামাদ পবিত্র কোরআনের অনুবাদের নিয়ম নীতি সম্পর্কে দেয়া এক ভাষণে বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা:)এর সাবাহাগণ যখন কুরাইশদের অত্যাচার থেকে রেহাই পেতে হাবশী হিজরত করেন তখন জাফার বিন আবি তালেব হাবশী বাদশা নাজ্জশীকে পবিত্র কোরআনের অনেক আয়াত তেলাওয়াত করে শোনান যা অনুবাদ করা হয় । তিনি আরো বলেন, আমর বিন আস যখন হিজরতকারীদেরকে ফিরিয়ে আনার জন্য হাবশি সফর করেন তখন হাবশি বাদশা নাজ্জশী আরবী ভাষা জানতো না বিধায় তাকে অনুবাদসহ পবিত্র কোরআন তেলাওয়াত করার আহবান জানান। জনাব আমর বিন আস তখন সুরা মারিয়াম থেকে ৪০ টি আয়াত তেলাওয়াত করে তা তর্জমা করেন। #278241