ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, গত মঙ্গলবার পবিত্র কোরআনের আন-র্জাতিক কেরাআত ও হেফ্জ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । এই প্রতিযোগিতায় হেফ্জ বিষয়ে ইরানের নাগরিক ইসা খুরশিদী প্রথম, ইরাকের অহমাদ আদনান আব্দুর রাজ্জাক দ্বিতীয়, বাহরাইনের আনাস ইসা আহমাদ আল আমাদি তৃতীয়, লিবিয়ার মোহাম্মদ মোহাম্মদ মুসা ইউনুস চতুর্থ ও ইন্দোনেশিয়ার ফেবরিদ ইউনুস পঞ্চম স'ান অধিকার করেছেন । ক্বেরায়াত প্রতিযোগিতায় ইরানের নাগরিক সলেহ আতাহারী ফারদ প্রথম ও লেবাননের আলী হাসান সলেহ দ্বিতীয় স'ান অধিকার করেছেন । এছাড়া এই প্রতিযোগিতায় কলাম লেখা বিষয়ে মিশরের নাগরিক রাজাব আব্দুল মানসুফ আব্দুল মোফাত্তাহুল মোতানভী প্রথম এবং ইরানের কামলে সাহরয়ী ও বাহরমে আখাবন কজেমী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স'ান দখল করেছে । এই অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করার পর তাদের মাঝে একটি করে পবিত্র কোরআন শরীফসহ অনেক মূল্যবান জিনিষ উপহার দেয়া হয়। #278686