কূয়েতের দৈনিক আল বাতানের বরাত দিয়ে বার্তাসংস'া ইকনা জানিয়েছে, কূয়েতে পবিত্র কোরআনের হেফ্জ প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ফারিহে আহমাদ এই প্রতিযোগিতা সম্পর্কে বলেছেন, পবিত্র কোরআন শিক্ষার প্রতি কূয়েতী জনগণকে উৎসাহিত করতেই তৃতীয়বারের মতো দেশটিতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় । জনাব ফারিহে আহমাদ আরো বলেন, গত দুই বছরের মতো এবারও এই কোরআন প্রতিযোগিতার ব্যাপারে কূয়েতি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং খুব শিঘ্রই বয়সের ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে । প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। #
279166