ফ্রান্সের আদালতের আপিল বিভাগের বরাত দিয়ে বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ইসলামের মহান নবী রাসূল (সা:) এর অবমাননাকর কার্টুন প্রকাশকারী ‘সাপ্তাহিক চারলী হেবদো’র বিরুদ্ধে ফ্রান্সের ইসলামী সংগঠনগুলো সেদেশের উচ্চতর আদালতে আপিল করলে আদালত পুনরায় সেদেশের ‘সাপ্তাহিক চারলী হেবদো’র পক্ষে রায় দেয় । রায়ে বলা হয় বাকস্বাধীনতা আইন অনুযায়ী এ ধরনের কার্টুন প্রকাশ করার অধিকার পত্রিকাটির রয়েছে এবং এই কার্টূন কোন ব্যক্তি বা মুসলমানদের প্রতি অবমাননাকর হিসেবে বিবেচিত হয় নি। উল্লেখ্য ২০০৬ সালে ডেনমার্কের একটি দৈনিক রাসূল (সা:) এর অবমাননাকর কার্টুন ছাপানোর ৫ মাস পর ফ্রান্সের এই সাপ্তাহিক পুনরায় এই রাসূল (সা:) এর অবমাননাকর কার্টুন প্রচার করে । বাক স্বাধীনতার অজুহাতে পশ্চিমা পত্রিকাগুলোতে ইসলামের অবমাননাকর এই কার্টুন ছাপানোর বিরুদ্ধে ঐসময় বিশ্বের মুসলমানরা তীব্র প্রতিবাদ জানায় ।# 279275