সৌদি আরবের দৈনিক ‘আল একতেসদিয়ে’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, পবিত্র কোরআনের হেফয বিষয়ক সহযোগিতা সংস'ার উদ্যোগে ও মক্কা মোকাররমার আমির খলেদ ফয়সালের তত্ত্বাবধানে জেদ্দায় পবিত্র কোরআনের এই হেফয প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ হানাফি বলেন, বার্ষিক পবিত্র কোরআনের এই হেফয প্রতিযোগিতা দেশটির জনগণের মধ্যে পবিত্র কোরআন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। # 279791