IQNA

মার্কিনযুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বহুল প্রচারিত বই ‘‘ মোহাম্মদ (সঃ)” এর ফার্সী সংকলন

15:37 - August 16, 2008
সংবাদ: 1677565
১১ ই সেপ্টেম্বরের ঘটনার পর মার্কিনযুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বেশি বিক্রিত বই ‘‘ মোহাম্মদ (সঃ)” ফার্সী ভাষায় দ্বিতীয়বারের মতো সংলন করা হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস'া ইকনা জানিয়েছে, ইরানের ‘ হেকমাত’ প্রকাশনা সংস'া ইংরেজি ভাষা জগতের বিখ্যাত ধর্ম তাত্তিক মিসেস কর্ন আর্মষ্ট্রং এর লেখা ইসলামের মহানবী (সঃ) এর জীবনী ভিত্তিক বই ‘‘ মোহাম্মদ (সঃ)” ফার্সী ভাষায় দ্বিতীয়বারের মতো প্রকাশ করেছে। ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর বইটি মার্কিনযুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের পরিচিতি লাভ করে।
ভারতীয় বংশদ্ভোত বৃটিশ লেখক সালমান রুশদির লেখা ‘শয়তানের পদাবলি’ পশ্চিমা দেশগুলোতে ইসলাম সম্পর্কে বিভ্রানি- সৃষ্টি করায় ইংরেজি ভাষা জগতের বিখ্যাত ধর্ম তাত্তিক মিসেস কর্ন আর্মষ্ট্রং ইসলামের মহানবী (সঃ) এর জীবনী ভিত্তিক ‘‘ মোহাম্মদ (সঃ)” শীর্ষক বইটি লেখা শুরু করেন । বইটি প্রকাশিত হওয়ার পর পশ্চিমা জগতে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে । ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর বইটি মার্কিনযুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের পরিচিতি লাভ করে। ইসলাম ও ইসলামের মহানবী (সঃ) এর প্রকৃত চেহারা পশ্চিমা খ্রিষ্টান সমাজের কাছে স্পষ্টভাবে তুলে ধরতেই ইংরেজি ভাষা জগতের বিখ্যাত এই ধর্ম তাত্তিক মিসেস কর্ন আর্মষ্ট্রং বইটি রচনা করেন । ইসলাম সহিংসতার ধর্ম এবং এই ধর্মের জিহাদী চেতনা মুসলমানদেরকে উগ্রতার দিকে ঠেলে দিচেছ বলে পশ্চিমা খ্রিষ্টান জগতে যে অপপ্রচার চালানো হয়েছে ইংরেজি ভাষা জগতের বিখ্যাত ধর্ম তাত্তিক মিসেস কর্ন আর্মষ্ট্রং তা ভুল প্রমাণ করে লিখেছে, যে রাসুল (সা:) তৎকালীন আরবের জাহিলি সমাজের সকল অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শানি- ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সেই মহাপুরুষ মোহাম্মদ (সা:) ও তার প্রতিষ্ঠিত শনি-র ধর্ম ইসলামের নামে এমন অপপ্রচার সত্যিই দৃঃখজনক । # 280879
captcha