IQNA

সেনেগালে পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতা শুরু

16:28 - August 17, 2008
সংবাদ: 1677804
সেনেগালের রাজধানী ডাকারে দেশের ১০০ জনেরও বেশি শীর্ষ পর্যায়ের ক্বারীদের উপসি'তির মধ্য দিয়ে বৃহস্পতিবার পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতা শুরু হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, সেনেগালে গত বৃহস্পতিবার শুরু হওয়া পবিত্র কোরআনের এই ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক কমিটির এক সদস্য বলেছেন, আরবী সংস্কৃতির উন্নয়ন ও ইসলামী নিদর্শন সংরক্ষণকারী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৫ বছরের কম বয়সী ক্বারীগণ অংশগ্রহণ করেন । এই অনুষ্ঠানের জন্য নির্ধারিত বাজেটের ৬০ ভাগ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে । উল্লেখ্য আরবী সংস্কৃতির উন্নয়ন ও ইসলামী নিদর্শন সংরক্ষণকারী সমিতি নামের এই বেসরকারী সংস'া ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় । সংস'াটি সেনেগালে এপর্যন- ৭০ টিরও বেশি মসজিদ নির্মান করেছে। #
281822
captcha