IQNA

মুসলমানদের কাছে ক্ষমা চাইবো না : ইসলাম অবমাননাকারী কার্টুনিস্ট

16:35 - August 17, 2008
সংবাদ: 1677807
ইসলামের অবমাননাকারী ডেনিশ কার্টুনিষ্ট মুসলমানদের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করে এ ব্যাপারে আদালতে যেতে তার প্রস'তির কথা ঘোষণা করেছেন
২০০৫ সালে ডেন মার্কের একটি পত্রিকায় ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ (সা:) এর অবমাননাকর কার্টূন প্রকাশিত হওয়ার পর এই ঘটনার বিরুদ্ধে মুসলিম জাহানে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠা সত্ত্বেও ঐ ডেনিশ কার্টুনিস্ট মুসলমানদের নিকট ক্ষমা চাইতে অস্বীকার করে আদালতে হাজির হওয়ার ব্যাপারে তার প্রস'তির কথা ঘোষণা করেছেন ।
তবে ৭৩ বছর বয়স্ক ঐ কার্টূনিস্ট দাবী করেন তিনি ইসলাম ও ইসলামের নবীকে সম্মান করেন । তবে কোন কোন সন্ত্রাসী যারা কিনা ইসলাম ও ইসলামের নবীকে অপব্যবহার করছে তাদের চরিত্র ফুটিয়ে তুলাই ছিল আমার ঐ কার্টুনের মূল লক্ষ্য। এছাড়া বাক স্বাধিনতা আইন অনুযায়ী যেকোন কার্টুন ছাপার অধিকার তার রয়েছে বলে তিনি দাবী করেন। উল্লেখ্য জর্দানের আদালত গত মাসে বিশ্বের একশ কোটিরও বেশি মুসলমানের ধর্ম বিশ্বাসের উপর আঘাত হানার অপরাধে রাসূল (সা:) এর অবমাননাকারী ঐ কার্টূনিষ্টকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে । # 281915
captcha