IQNA

সংযুক্ত আরব আমিরাতে রাসূল (সা:) এর আদর্শ বিষয়ক আন-র্জাতিক রচনা প্রতিযোগিতার আয়োজন

13:14 - August 18, 2008
সংবাদ: 1678043
সংযুক্ত আরব আমিরাতে খুব শিঘ্রই মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ বিষয়ক আন-র্জাতিক রচনা প্রতিযোগিতা শুরু হবে বলে সেদেশের ওয়াক্‌ফ ও ইসলাম বিষয়ক দপ্তর জানিয়েছে ।
দৈনিক গালফ নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ইসলামের মহানবী রাসূল (সা:) এর জীবনী ও আদর্শ ভিত্তিক এই আন-র্জাতিক রচনা প্রতিযোগিতায় প্রথম স'ান অধিকারীকে ৫ হাজার দিরহাম পুরস্কার দেয়া হবে। শানি-পূর্ণ জীবনযাপনের অভিন্ন লক্ষ্য নিয়ে ধর্মগুলোর মধ্যে যখন সংলাপ শুরু হয়েছে তখন ইসলাম ও ইসলামের নবীর আদর্শ সম্পর্কে মুসলিম ও অমুসলিমদের মধ্যে স্বচ্ছ ধারণা সৃষ্টি করতেই এই প্রতিযোগিতা আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়। এই প্রতিযোগিতাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে এরই মধ্যে মোহাম্মদ (সা:) এর জীবনী ও আদর্শ ভিত্তিক বিভিন্ন বই ও পোস্টার ছাপানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। # 282187
captcha