IQNA

আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কূয়েতী ক্বারীদের মালয়েশিয়া সফর

13:06 - August 19, 2008
সংবাদ: 1678427
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার উদ্দেশ্যে কূয়েতের ক্বারীদের একটি প্রতিনিধি দল গতকাল কূয়ালালামপুরে পৌছেছেন ।
কূয়েতের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, কূয়েতের পবিত্র কোরআন সংরক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানকারী নাসের আহমাদ আল কান্দারী বলেছেন, পবিত্র কোরআনের বিশিষ্ট হাফেজ ও ক্বারী আদেল আলী আব্দুল কারীমের নেতৃত্বে কূয়েতের ক্বারীদের এই প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করছেন। আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি পবিত্র কোরআনের ক্বেরাআত সম্পর্কে আরো অধিক অভিজ্ঞতা অর্জন করাই কূয়েতী ক্বারীদের এই প্রতিনিধিদলের মালয়েশিয়া সফরের প্রধান উদ্দেশ্য। বিশ্বের ৪৯ টি দেশের ৮০ জন পবিত্র কোরআনের ক্বারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল মালয়েশিয়ায় আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হবে । প্রতিযোগিতা অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য পৃথক ব্যবস'া করা হয়েছে ।# 282504
captcha