IQNA

মার্কিনযুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

13:26 - August 19, 2008
সংবাদ: 1678443
রবিবার মার্কিনযুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টা শহরের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন করা হয়েছে ।
মার্কিনযুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের মুসলিম সংগঠনগুলোর উপসি'তিতে রবিবার শহরের সর্ববৃহৎ মসজিদ ‘‘আল ফারুক” এর উদ্বোধন করা হয়েছে । আটলান্টা শহরের সংবাদ সূত্রগুলোর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ৪৪ মিটার দির্ঘ মিনার এবং ২০ মিটিার উচুঁ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির আয়তন ৪৬ হাজার বর্গ ফুট এবং এটি নির্মান করতে ব্যায় হয়েছে ১০ মিলিয়ন ডলার । মসজিদটিতে মহিলা ও পুরুষদের পৃথকভাবে নামায আদায়ের ব্যবস'া করা হয়েছে । মসজিদটিতে পুরষদের জন্য নির্ধারিত নামায কক্ষে ১১০০ জন পুরুষ এবং মহিলাদের নির্ধারিত নামাযকক্ষে ৮০০ জন মহিলা একসাথে নামায আদায় করতে পারবেন। #282633
captcha