IQNA

পবিত্র রমযান মাসকে স্বাগত জানাতে প্যরিসেরে মসজিদগুলোর প্রস'তি

15:47 - August 21, 2008
সংবাদ: 1679156
ফ্রান্সের মুসলিম ঐক্যজোটের সভাপতি পবিত্র রমযান মাসকে স্বগত জানাতে প্যরিসের মসজিদগুলো ব্যাপক প্রস'তি গ্রহণ করছে বলে খবর দিয়েছে ।
ইসলাম অন লাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ফ্রান্সের মুসলিম ঐক্যজোটের সভাপতি মোহাম্মদ আল বাশরি বলেছেন, পবিত্র রমযান মাস ঘনিয়ে আসার সাথে সাথে ফ্রান্সের বিভিন্ন শহরে নতুন নতুন মসজিদ উদ্বোধন করার প্রস'তি চলছে। এই মসজিদগুলোর মধ্যে যে মসজিদটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো ক্রিটাই মসজিদ । এটি দক্ষিণ প্যরিসে অবসি'ত । জনাব বাশরি বলেন, গত তিন বছর আগে এই মসজিদটির নির্মান কাজ শুরু হয় । মসজিদটিতে ২৫০০ জন মুসল্লি একসাথে নামায আদায় করতে পারবেন। এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি উপসি'ত থাকবেন বলে মসজিদ কর্তৃপক্ষ আশাপ্রকাশ করেন ।#283232
captcha