সৌদি আরবের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে মার্কিন সিনেটের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ও শীর্ষস'ানীয় সিনেটর জোসেফ লিবারম্যান মার্কিনযুক্তরাষ্ট্রের অভ্যন-রিণ নিরাপত্তা সংকট নিরসনের লক্ষ্যে সংখ্যা লঘু মুসলিম নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্য সেদেশের চারটি ইসলামী সংগঠনের কাছে যে চিঠি পাঠিয়েছে এই সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করেছে । একইসাথে মার্কিনযুক্তরাষ্ট্রের এই ইসলামী সংগঠনগুলো মার্কিন সিনেটের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্যদেরকে দেয়া চিঠিতে এই কমিশন সমপ্রতি “ইসলামী উগ্রবাদ ও সন্ত্রাসবাদের হুমকি” শীর্ষক যে রিপোর্ট প্রকাশ করেছে তার সমালোচনা করে বলেছে এই রিপোর্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সমস- মুসলমানদেরকে অবমাননা করা হয়েছে। কারণ ঐ রিপোর্টে মুসলমানদেরকে সন্ত্রাসবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে তুলে ধরা হয়েছে । অন্যদিকে মার্কিন আইন ও বিচার মন্ত্রী মিশেল মোকসী সমপ্রতি এক বিবৃতিতে সন্ত্রাসবাদী তৎপরতার সাথে জড়িত সন্দেহভাজন কেন্দ্রগুলোর উপর কড়া নজরদারী রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ইসলামী সংগঠনগুলো মার্কিন আইন ও বিচার মন্ত্রীর এই বিবৃতির সমালোচনা করে বলেছে এই নির্দেশের ফলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের অজুহাতে অনেক নিরপরাধ মানুষ রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসার শিকারে পরিণত হতে পারে ।#282989