IQNA

সৌদি আরবের মসজিদগুলোতে রোযাদারদের জন্য ইফতারীর আয়োজনের ব্যাপারে সেদেশের ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের নয়া পরিকল্পনা

15:32 - August 23, 2008
সংবাদ: 1679749
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের অনুমতি ছাড়া সেদেশের মসজিদগুলোতে সাধারণ জনগণের পক্ষ থেকে রোযাদারদের জন্য ইফতারীর আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
সৌদিআরবের দৈনিক “সৌদি গেজেট” এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, সৌদি আরবের ইসলাম বিষয়ক উপমন্ত্রী তৌফিকুল সাদিরি বলেছেন, সৌদি আরবের মসজিদগুলোতে পবিত্র রমাযান মাসে ইফতারীর আয়োজন করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস'া গ্রহণ করা হয়েছে । তাই সাধারণ জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে মসজিদগুলোতে ইফতারীর আয়োজন করার উপর নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে । সুশৃঙ্খলভাবে সৌদিআরবের মসজিদগুলোতে রোযাদারদের জন্য ইফতারী বিতরণ করতেই সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রনালয় এবার এই নয়া পরিকল্পনা গ্রহণ করেছে। #284236
captcha