IQNA

জন্মদিন ও বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব ইসলামী শরিয়তের বিরোধী ঃ সৌদি মুফতি

15:40 - August 23, 2008
সংবাদ: 1679757
সৌদি আরবের মুফতি আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আল শেইখ যুক্তিবহির্ভূত ও মনগড়া এক ফতোয়া জারি করে বলেছে জন্মদিন ও বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব করা ইসলামী শিক্ষার পরিপন'ী ।
বার্তাসংস'া রয়টার্সের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা ইকনা জানিয়েছে, আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আল শেইখ ঘোষণা করেছেন, মুসলমানরা এ ধরনের আনন্দ-উৎসব পালনের মাধ্যমে মূলত ইহুদি ও খ্রিষ্টানদের রিতি নীতিকেই অনুসরণ করছে । তিনি এই ফতোয়ার ব্যাপারে যুক্তি তুলে ধরে বলেন, ইসলামে কেবলমাত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনেই আনন্দ উৎসব করার কথা বলা হয়েছে এবং এই দুইটি দিনই হলো ইসলাম ধর্মে বিশেষ আনন্দের দিন। উল্লেখ্য, সালমান উদয় নামে সৌদি আরবের এক মুফতি গত সপ্তায় সেদেশের টেলিভিশনের এক অনুষ্ঠানে জন্মদিন ও বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব করা ইসলামী শিক্ষার পরিপন'ী নয় বলে যে ফতোয়া দিয়েছেন তার জবাবে জনাব আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আল শেইখ বলেন, একটি শিশুর সুস'্যভাবে দুনিয়ায় আসার জন্য ও বিবাহ বন্ধনের মাধ্যমে একটি দম্পত্তির সুখি ও সুন্দরভাবে জীবনযাপন অব্যাহত রাখার জন্য মুসলমানরা কেবলমাত্র আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে । কিন' এই জন্ম দিন কিংবা বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে অনন্দ উৎসব করা ইসলামী শরীয়ত সম্মত নয় । #284357
captcha