কূয়েতের দৈনিক ‘আল সিয়সাত’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, সৌদি আরবের জেদ্দায় আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও বানিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক, ইসলামী অর্থনীতিবিদ, চিন-াবিদ, গবেষক ও বিশিষ্ট আলেমদের উপসি'তিতে ইসলামী অর্থনীতি বিষয়ক দুই দিন ব্যাপী এই আন-র্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সৌদি আরবের আল বারাকা অর্থনৈতিক গ্রুপের নির্বাহী পরিচালক আদনান আহমদ ইউসুফ বলেন, ইসলামী অর্থনীতি বিষয়ক ২৯ তম এই আন-র্জাতিক সম্মেলনে পূর্ব বর্তী সম্মেলনে আলোচিত বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি ব্যবসায় পুজিবিনিয়োগ, ব্যাংকগুলোতে সুদের পরিবর্তে লাভ শব্দের ব্যাপারসহ ইসলামী অর্থনীতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। তিনি আরো বলেন, আলোচনা শেষে আল বারাকা গ্রুপের পক্ষ থেকে প্রকাশিত ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক বইটি এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হবে। #284292