সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, সৌদি আরবের এতিম প্রতিপালন বিষয়ক সংস'ার উদ্যোগে রমযান মাসে মক্কায় এতিমদের জন্য পবিত্র কোরআনের হেফজ শিক্ষার ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হবে । এই কোর্সে পবিত্র কোরআনের ১০ পারা মুখস' করানো হবে । এই ক্র্যাশ প্রোগামের তত্ত্বাবধানকারী আলী বিন সলেহ আলী বলেন, পবিত্র কোরআন শিক্ষায় যুবকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মুখস' বিদ্যাকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই পবিত্র কোরআনের এই ক্র্যাশ প্রোগাম চালু করা হচ্ছে । তিনি আরো বলেন, এরফলে যুবকদের রমযান মাসের পবিত্র সময়টুকু এক মহান শিক্ষার মধ্যদিয়ে অতিবাহিত হবে। সৌদিআরবের এতিম প্রতিপালন বিষয়ক সংস'ার পরিচালক মারওয়ান মোহাম্মদ শারিফ বলেন পবিত্র কোরআনের তেলাওয়াত ও হেফজ শিক্ষায় ছেলে মেয়েদের অনুপ্রাণিত করার পাশাপাশি পবিত্র কোরআন মজিদের সাথে যুবকদের সম্পর্ক আরো ঘনিষ্ট করাও এই ক্র্যাশ প্রোগামের অন্যতম লক্ষ্য ।#284500