ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, বাকুর আবুবকর মসজিদের ইমাম হজ কোমাত সোলাইমানুফ এই বিস্ফোরণের ঘটনাকে একটি সন্ত্রাসী পদক্ষেপ হিবেবে বর্ণনা করে বলেন, আযারবাইজানের সি'তিশিলতাকে বিনষ্ট করার জন্যই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি এই বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করে বলেন, এরফলে এই সন্ত্রাসী হামলার প্রকৃত রহস্য উৎঘাটিত হবে। উল্লেখ্য গত ১৭ই আগস্ট আযারবাইজানের রাজধানী বাকুর আবু বকর মসজিদে মাগরিবের নামাযের সময় গ্রেনেড হামলা চালানো হয় । এই ঘটনায় অন-ত: তিনজন নিহত ও আটজন আহত হয় । আযারবাইজানের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আল দর মোহাম্মাদোফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেল ওসুবুফ ঘটনাস'ল পরিদর্শন করলেও তারা এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের কাছে কোন মন-ব্য করা থেকে বিরত থাকেন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন- একজনকে গ্রেফতার করা হয়েছে। # 285072