IQNA

আজ মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫০ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার ফল প্রকাশ করা হবে

13:19 - August 25, 2008
সংবাদ: 1680441
সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫০ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতা আজ শেষ হতে চলেছে ।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫০ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের ইরানী প্রতিনিধি রেজা মোহাম্মদপুর বার্তাসংস'া ইকনার সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে বলেন, এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আগে ফলাফল সম্পর্কে কোন ভবিষ্যতবাণী করা সম্ভব নয় । কারণ সমপনী অনুষ্ঠানের পূর্ব পর্যন- এই প্রতিযোগিতার ফলাফল গোপন থাকবে বলে জানানো হয়েছে। তবে তিনি বলেন, এই প্রতিযোগিতায় ফিলিপাইন, কূয়েত, লেবানন ও মালয়েশিয়ার কারীরা অপেক্ষাকৃত ভালো কৃতিত্ব দেখিয়েছেন । উল্লেখ্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫০ তম আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৪৯ টি দেশের ৮০ জন মহিলা ও পুরুষ কারীর অংশগ্রহণ করেন। আজকের এই সমাপনী অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা মিযান জয়নুল আবেদিন ও প্রধানমন্ত্রী আহমাদ আব্দুল্লাহ বাধাবী উপসি'ত থাকবেন। # 284782
captcha