দৈনিক পাকিস্তান ডেইলির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ রও বেশি প্রতিনিধির অংশগ্রহণের মধ্যদিয়ে ২৫ আগস্ট ইসলামী বিনিয়োগ ও ব্যাংকিং সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ইসলামী বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় ।এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী গতকাল এই সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী বিনিয়োগ ও ব্যাংকিং ব্যাবস্থা সম্পর্কিত মেলার উদ্বোধন করেন। #285661