IQNA

দক্ষিণ প্যারিসের বহুল প্রত্যাশিত ক্রিতাই মসজিদের উদ্বোধন

14:14 - August 30, 2008
সংবাদ: 1682080
পহেলা রমযান ফ্রান্সের রাজধানী প্যারিসের বহুল প্রত্যাশিত ক্রিতাই মসজিদের উদ্বোধন করা হবে ।
ফ্রান্সের সংবাদ সূত্রগুলোর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, পহেলা রমযান দক্ষিণ প্যারিসের বহুল প্রত্যাশিত ক্রিতাই মসজিদ উদ্বোধন করার ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে । দক্ষিণ প্যারিসের ক্রিতাই শহরে গত তিন বছর আগে এই মসজিদের নির্মান কাজ শুরু হয়।
এদিকে পবিত্র রমযান মাস ঘনিয়ে আসার একই সময়ে ফ্রান্সের আদালত ঘোষণা করেছে ‍উত্তর প্যারিসের মোন্ত্রাই শহরের মসুলমানরাও তাদের দির্ঘ দিনের প্রত্যাশি মসজিদ নির্মান করতে পারবেন।উল্লেখ্য ২০০৭ সালে মোন্ত্রাই শহরে মসজিদ নির্মান কাজ শুরু হলেও ঐ এলাকার চরমপন্থীরা মসজিদ নির্মান নিষিদ্ধ করার দাবীতে আদালতে আবেদন করার পর ঐ নির্মান কাজ স্থগিত হয়ে যায় ।ফ্রান্সের আদালেতের এই রায়ের ফলে মোন্ত্রাই শহরে মসজিদ নির্মানের ব্যাপারে আরকোন বাধা রইলো না ।# 287284
captcha