IQNA

লিবিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোরআন প্রতিযোগিতা

16:35 - August 30, 2008
সংবাদ: 1682148
দক্ষিণ লিবিয়ার আল তাহদি বিশ্ববিদ্যালয়ে রমযান মাসে পবিত্র কোরআনের হেফয ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
লিবিয়ার সরকারী বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে দক্ষিণ লিবিয়ার আল তাহদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের পরিচালক বলেছেন, আগামী ৫ থেকে ৮ রমযান চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পবিত্র কোরআনের ক্বারী ও হাফেযগণের মধ্য থেকে ৯০ জনকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। হেফয প্রতিযোগিতায় হাফেযগণ পবিত্র কোরআনের ৭ পারা, ১৫ পারা ও ৩০ পারা হেফয প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। # 287339
captcha