রাশিয়ার সরকারী বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে কিরগিজিস্তানের বিশ্ব মুসলিম যুব সমিতির উদ্যোগে দেশের বৃহত্তম এই ইসলামী কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে । এই বিশ্ব মুসলিম যুব সমিতির উপমহাসচিব বলেছেন দেশের সমাজ কল্যাণ সংস্থাগুলোর সহায়তায় কিরগিজিস্তানের বৃহত্তম এই ইসলামী কেন্দ্র নির্মান করা হয়েছে। চার হাজার বর্গা মিটার আয়োতন বিশিষ্ট এই ইসলামী কেন্দ্রে থাকছে ২ হাজর নামাযির ধারণক্ষমতা সম্পন্ন একটি মসজদ ও একটি ইসলামী গ্রন্থাগার, সাংস্কৃতিক ও গবেষণা কেন্দ্র, মিলনায়তন, ব্যায়ামাগার ও এতিম খানা । # 287348