ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে
ইয়ামেনের পবিত্র কোরআন বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠান আল ফোরকানের নির্বাহী পরিচালক মোহাম্মদ আল কাফিয়ে বলেনে পবিত্র কোরআনের শিক্ষা ও সংস্কৃতিকে আরো জোরদার করার লক্ষ্যেই ইয়ামেনে মহিলাদের জন্য এই কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয় ।কারণ একজন মা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের ভবিষ্যৎ প্রযন্মকেও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব ।এই প্রথম ইয়ামেনে শুধুমাত্র মহিলাদের জন্য এধরনের কোন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হলো । উল্লেখ্য ইয়ামেনের পবিত্র কোরআন বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠান আল ফোরকান গত ২০ বছর ধরে পবিত্র কোরআন শিক্ষামূলক সেবা প্রদান করে আসছে । বর্তমানে এই প্রতিষ্ঠানটির অধিনে ৪০০ ছাত্র পবিত্র কোরআন শিক্ষায় নিয়োজিত আছে। # 287657