সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক আক্কস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের মুফতি ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইয়্যেদ তানতাভি ঘোষণা করেছেন, ইরানী ফিল্ম “ ফেরআউনের ফাসি ’’ যতক্ষণ পর্যন্ত পোড়ানো না হবে ততক্ষণ তেহরানে আল জাহরা বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠা করা হবে না । তিনি তেহরানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা উদ্বোধনের ব্যাপারে ইরানী ফিল্ম “ ফেরআউনের ফাঁসি ’’ পোড়ানোর শর্ত দিয়ে বলেন, এই চলচ্চিত্রটিতে যে আনোয়ার সাদাতকে ফেরআউনের সাথে তুলনা করা হয়েছে তিনি ছিলেন ইসলামের একজন খাদেম । তিনি আরো বলেন এরমাধ্যমে শুধু মিশরকে নয় বরং সমস্ত মিশরীয়দের প্রতি অবমাননার করা হয়েছে ।# 287400