IQNA

ইরাকে হযরত ইমাম মেহদী (আ:) এর নামে একটি স্যাটেলাইট চ্যানেল চালু হতে যাচ্ছে

15:38 - September 01, 2008
সংবাদ: 1683009
পবিত্র রমযান মাস শুরু হওয়ার একই সময়ে পবিত্র আহলে বাইতের আদর্শ ও সংস্কৃতিকে আরো বিস্তৃত করার লক্ষ্যে ইরাকে ইমাম মেহদী (আ:) এর নামে স্যাটেলাইট চ্যানেল চালু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা “অব” এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, ইমাম মেহদী (আ:) এর পরিচিতিকে বিশ্ববাসীর সামনে ভালোভাবে তুলে ধরাই হলো পবিত্র আহলে বাইতের আদর্শ ও সংস্কৃতি ভিত্তিক এই স্যাটেলাইট চ্যানেল চালু করার অন্যতম প্রধান লক্ষ্য। ইরাকে এমন সময় এই স্যাটেলাইট চ্যানেল চালু হতে যাচ্ছে যখন ইসলামের শিয়া মাযহাবের অনুসারীরা মিডিয়া জগতে ব্যাপক অগ্রগতি সাধন করেছে ও এমনকি এই মাযহাবের অনুসারীদের স্যাটেলাইট চ্যানেল প্রতিষ্ঠার প্রক্রিয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। # 287966
captcha