আরব নিউজ পত্রিকার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের স্বাস্থ্যমন্ত্রনালয়ের সুস্থ্যতা বিষয়ক তথ্যকেন্দ্রের প্রধান আমাল মোয়াবিয়া রোববার পহেলা রমযান থেকে রিয়াদে “রমযানের সুস্থ্যতা” শীর্ষক পরিকল্পণার কার্যক্রম শুরু করার কথা ঘোষণা দিয়ে বলেন, পবিত্র রমযান মাসে রোযাদারদের সুস্থ্য থাকার বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই এই পরিকল্পণা গ্রহণ করা হয় ।এই পরিকল্পণা অনুযায়ী রোযাদারগণ স্বাস্থ্য সম্পর্কিত যেকোন তথ্য টেলিফোন অথবা ফ্যাক্সের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন । তিনি আরো বলেন, “রমযানের সুস্থ্যতা” শীর্ষক এই পরিকল্পণা বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ ডাক্তার, ফার্মাসিস্ট ও খাদ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে এবং এই টিম পুরো রমযান মাস ধরে রোযাদারদের সেবায় নিয়োজিত থাকবে ।# 288738