তেহরানের মোসাল্লায় অনুষ্ঠিতব্য ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোহাম্মদ হোসাইন হাশেমী বলেন, ইরানের কোম শহরের পবিত্র কোরআন অনুবাদ কেন্দ্র তেহরানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন মেলায় উপস্থিত হাঙ্গেরী ভাষায় পবিত্র কোরআন ও নাহজুল বালাগার অনুবাদকদের সাথে আলোচনার ভিত্তিতে এই প্রথম ইরানে হাঙ্গেরী ভাষায় পবিত্র কোরআন অনুবাদ করার উদ্যোগ নিয়েছে ।
উল্লেখ্য ইরানের বিখ্যাত ধর্মীয় শিক্ষাকেন্দ্র কোমের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদ ইয়াযদির উপস্থিতিতে গত ২৯ আগস্ট তেহরানের মুসাল্লায় ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনী শুরু হয়। এই প্রদর্শনীতে আযারবাইজান, তুরস্ক, পাকিস্তান, সুদান, তিউনেশিয়া, আলজেরিয়া, বৃটেন, ভারত, বাহরাইন, ইরাক, বাংলাদেশ ও লেবানন অংশ নিয়েছে । # 290980