IQNA

পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে “ কোরআন ও রমজান ” শীর্ষক আলোচনা সভা

15:33 - September 07, 2008
সংবাদ: 1685140
পাকিস্তানের লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে “ কোরআন ও রমজান ” শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে ।
বার্তাসংস্থা এ পি পি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর আহমদ মানসূরী শুক্রবার “ কোরআন ও রমজান ” শীর্ষক আলোচনা সভার উদ্বোধনী ভাষণে পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়ে পবিত্র রমযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পবিত্র এই মাসে যত বেশিসম্ভব পূণ্যকাজ করার জন্য সভায় উপস্থিত দর্শক শ্রোতাদের প্রতি আহবান জানান ।উল্লেখ্য পবিত্র রমজান মাসের প্রতি শুক্রবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।# 290896
captcha