আফগানিস্তান থেকে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আফগানিস্তানের জাতীয় বীর সৈনিক আহমদ শাহ মাসুদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই মহান ব্যাক্তির শাহাদৎ বার্ষিকীকে কেন্দ্র করে দেশটিতে শহীদ সপ্তাহ পালনের ঘোষাণা দেয়া হয় । উল্লেখ্য আফগানিস্তানে আহমদ শাহ মাসুদের শাহাদতের দিনকে শহীদ দিবস ও তারপ্রতি বিশেষ সম্মান জানাতে এই দিন থেকে এক সপ্তাহ ব্যাপী শহীদ সপ্তাহ পালন করা হয়। আফগানিস্তানের বেদাখশন প্রদেশের জনপ্রতিনিধী এই সপ্তাহকে জিহাদ সপ্তাহ হিসবে উল্লেখ করে আহমদ শাহ মাসুদের শাহাদত ও ইসলামী জিহাদ সম্পর্কে আলোচনায় অংশ নেয়ার জন্য দেশের যুবকদের প্রতি আহবান জানান । উল্লেখ্য আহমদ শাহ মাসুদের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে “ মাসুদ পরিচিতি ’’ শীর্ষক দুদিন ব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয় ।# 291255