IQNA

কাবুলে পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতা

15:14 - September 08, 2008
সংবাদ: 1685606
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল থেকে পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতা শুরু হয়েছে ।
আফগানিস্তান থেকে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাবুলে গতকাল থেকে শুরু হওয়া পবিত্র কোরআনের এই ক্বেরাআত প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে ।আফগানিস্তানের একটি প্রাইভেট টিভি চ্যানেল এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করছে। এই টিভি চ্যানেলটির কর্মকর্তারা বলছেন আফগানিস্তানে যুবকদের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষাকে জোরদার করার পাশাপাশি দেশে আরো অধিকহারে পবিত্র কোরআনের ক্বারী সৃষ্টি করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । #291258
captcha