ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দপ্তরের নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ তাওয়াক্কুল রমজানের কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, পবিত্র রমজান মাসে প্রতিদিন বিশ্বের বিখ্যাত ক্বারীদের কন্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত উপস্থাপন, ইসলামী সওয়াল ও জবাব অনুষ্ঠান, হযরত জেইনাব (সা:আ:) মোসাল্লায় ইসলামী আলোচনা অনুষ্ঠিত হবে। জনাব তাওয়াক্কুল রমজানের এসব কর্মসূচির পাশাপাশি পবিত্র শবে কদর উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা করেন ।#