IQNA

ওমানে পবিত্র কোরআনের হেফয প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

16:06 - September 09, 2008
সংবাদ: 1686071
ওমানের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র রবিবার পবিত্র কোরআনের হেফয প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে
খালিজ টাইমস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ওমানের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৫ টি বিভাগে পবিত্র কোরআনের যে হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রোববার তার ফলাফল ঘোষণা করা হয়। ওমানের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মহাসচিব হাবিব বিন মোহাম্মদ আর রায়মি এই ফলাফল ঘোষণা করেন । এই প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ৩০ পারা, ২৪ পারা, ১৮ পারা, ১২ পারা, ৬ পারা হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। # 292223
captcha