IQNA

আন্তর্জাতিক পর্যায়ে ইরানী হাফেজ ও কারীদের সুনাম

15:11 - September 10, 2008
সংবাদ: 1686489
ইসলামী প্রজাতন্ত্র ইরানে পবিত্র কোরআন শিক্ষার ব্যাপক প্রসারের একই সাথে আন্তর্জাতিক পর্যায়েও ইরানী হাফেজ ও ক্বারীদের খ্যতি ছড়িয়ে পড়েছে
মিশরের বিখ্যাত ক্বারী মাহমূদ শেহাত মোহাম্মদ আনোয়ার ইরানের কোরআন বিষয় বার্তাসংস্থা ইকনার কেরমান প্রদেশের দপ্তর প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের কেরমান প্রদেশসহ সমগ্র ইরানে পবিত্র কোরআন শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও দেশটির ক্বারী ও হাফেজদের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে । জনাব আনোয়ার বলেন, পবিত্র কোরআন হলো এমন একটি মহাগ্রন্থ যা অনুসরণ করার মাধ্যমে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করা সম্ভব ।তিনি আরো বলেন, বিশ্বের যে দেশগুলো পবিত্র কোরআন শিক্ষায় এগিয়ে রয়েছে তারমধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান অন্যতম । বিশেষকরে দেশটির কেরমান প্রদেশে পবিত্র কোরআন শিক্ষার তৎপরতা বিশেষভাবে লক্ষ্যণীয়। # 292432
captcha