বিশ্ব হাদিস গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাংস্থা ইকনা জানিয়েছে, রাসুল (সা:) এর আদর্শ ও জীবনী ভত্তিক এই রচনা প্রতিযোগিতায় নির্ভরযোগ্য তথ্য ও লেখার মানের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ রচনা বাছাই করা হবে ।এই প্রতিযোগিতায় যার লেখা শ্রেষ্ঠত্বের স্থান দখল করবে তাকে ৫ হাজার দিরহাম পুরস্কার দেয়া হবে । ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রকৃত ইসলামকে মানুষের সামনে আরো ভালোভাবে উপস্থাপন করার লক্ষ্যে “ অভিন্ন লক্ষ্য ও শান্তিপূর্ণ জীবনযাপন ’’ শীষেক বিশেষ কর্মসূচির অংশ হিসেবেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । # 293081