IQNA

ইরাকের কারবালায় নিরাপত্তা জোরদারে নূরী আল মালেকী সরকারের পদক্ষেপ

15:16 - September 16, 2008
সংবাদ: 1688669
ইরাকের প্রধানমন্ত্রী কারবালার নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন
ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালেকী ইরাকের ঐতিহাসিক ও ধর্মীয় নগরী কারবালার নিরপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, ইরাক সরকার কারবালার নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে কখনোই বিন্দুমাত্র অবহেলা করবে না । জনাব নূরী আল মালেকী শনিবার কারবালায় ইমাম হোসাইন ( আ:) এর পবিত্র মাজার যিয়ারত করতে এসে এ কথা বলেন । তিনি পবিত্র কারবালার প্রতি তার বিশেষ আকর্ষনের কথা উল্লেখ করে বলেন, ইমাম হোসাইন ও হযরত আব্বাস ( আ:) এর পবিত্র মাজার শরীফের উন্নয়নের জন্য যেকোন ধরনে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে তার প্রস্তুতির কথা ঘোষণা করেন ।# 294930
captcha