ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, চেচনিয়ার প্রেসিডেন্ট রামাজান কদেরোফ গ্রোজনিতে বহুল প্রত্যাশিত ইউরোপের সর্ববৃহৎ মসজিদের নির্মাণ কাজের সমাপ্তীর ঘোষণা দিয়ে বলেন, আগামী ১৭ই অক্টোবর এই মসজিদের উদ্বোধন করা হবে ।
জনাব কাদেরোফ বলেন, উন্নয়ন ও শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আন্তুর্জাতিক সম্মেলনের প্রথম দিনে গ্রোজনির বহুল প্রত্যাশিত মসজিদের উদ্বোধন করা হবে।চেচেন প্রেসিডেন্ট বলেন, দির্ঘ ৬০ বছল পর চেচেনবাসী দেশটিতে কোন মসজিদ নির্মান করতে সক্ষম হলেন ।তিনি আরো বলেন, গত ৬০ বছরে চেচনিয়ার প্রায় সবগুলো মসজিদ হয় বন্ধ করে দেয়া হয়েছে অথবা ধ্বংস হয়েছে। অথচ গ্রোজনীর জনগণ এই দির্ঘ দিনে একটি মাত্র মসজিদও নির্মান করতে সক্ষম হয় নি। উল্লেখ্য গত তিন বছর আগে গ্রোজনির এই বহুল প্রতাশিত মসজিদের নির্মান কাজ শুরু হয় এবং এটি নির্মান করতে ব্যায় হয়েছে ২০ মিলিয়ন ডলার ।# 294918