IQNA

ধর্মগুলোর মধ্যে সংলাপ চারিত্রিক মূল্যবোধকে শক্তিশালী করবে।

14:34 - September 17, 2008
সংবাদ: 1689051
সিরিয়ার গ্র্যান্ড মুফতি বলেছেন, চারিত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে ধর্মগুলোর মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সিরিয়ার বার্তাসংস্থা সানার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ার গ্যান্ড মুফতি শেখ বদর উদ্দিন হাসুন সিরিয়ার খ্রিষ্টান ধর্মযাজকদের এক সমাবেশে যুব প্রজন্মকে সচেতন করে গড়ে তুলতে ধর্মের ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন, যুব সমাজের মধ্যে চারিত্রিক মূল্যবোধকে আরো শক্তিশালী করতে ধর্মগুলোর মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রিতিকে আরো জোরদার করার লক্ষ্যে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সাংস্কৃতিক সংলাপ ও মতবিনিময় শুরু হলে তা অন্যধর্মগুলোর জন্যও অনুকরণীয় আদর্শ হতে পারে ।তিনি যেকোন ধরণের সংঘাতের পথ পরিহার করে সবাইকে শান্তির পথে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, জাতি, ধর্ম ও বর্ণগত দৃষ্টিভঙ্গির উর্ধ্বে ওঠে সবার উপরে মানুষজাতি একথাটি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ।এসময় খ্রিষ্টান ধর্মযাজকদের একজন প্রতিনিধি সিরিয়ায় বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, সিরিয়ার এই সাম্প্রদায়িক সম্প্রিতি অন্যদেশগুলোর জন্য মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হবো ।# 296011
captcha