IQNA

জার্মানীতে ইসলাম বিরোধী সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ

14:38 - September 17, 2008
সংবাদ: 1689052
জার্মানীর সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের একটি অংশ ইসলামী বিরোধী কালান সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার জন্য দেশটির জনগণের প্রতি আহবান জানিয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভেলফগং নিদিকিন ইসলাম বিরোধী কালান সম্মেলনের বিরুদ্ধে দেশটির জনগণকে বিক্ষোভে অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন, যারা জার্মানীতে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানে হুমকি সৃষ্টি করতে চায় তাদের সেই অশুভ উদ্দেশ্যকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে । এদিকে জার্মানীর শি্ল্পি, সাহিত্যিক ও সাংবাদিকদের একটি ইউনিয়নও এক ঘোষণায় জামার্নীতে বিভিন্ন ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে দেশটির একটি উগ্রপন্থী গোষ্ঠী ইসলাম বিরোধী কালান সম্মেলনের যে আয়োজন করেছে তার বিরুদ্ধে দেশটির শান্তিকামী মানুষকে আজকের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়ার আহবান জানিয়েছে। উল্লেখ্য জার্মানীর কালান শহরে দেশটির একটি উগ্রপন্থী ও বর্ণবাদী গোষ্ঠীর উদ্যোগে ১৭ ও ১৮ ই সেপ্টেম্বর দুইদিন ব্যাপী ইসলাম বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । #
296005
captcha