গালফ নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দুবাইয়ের শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান শেখ মাজিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের উপস্থিতিতে ইসলামের পবিত্র স্থানগুলোর ছবি প্রদর্শণীর উদ্বোধন করা হয়। প্রদর্শণীতে ১৫৬ টিরও বেশি ইসলামের পবিত্র স্থানের ছবি স্থান পায় । আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শণী অব্যাহত থাকবে ।#296460