jeel-libya.com এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়া, মরিতানিয়া, মরক্কো, তিউনেশিয়া ও লিবিয়ার বিশিষ্ট আলেম ও কোরআন বিষয়ক বিশেষজ্ঞদের উপস্থিতিতে লিবিয়ায় পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে পবিত্র কোরআন ও রমজানের ফজিলত এবং ইসলামী শরীয়ত ও ফেকাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে ।লিবিয়ার ইসলামী প্রচারণা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনারয়ের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য লিবিয়া, ইরান, আলজেরিয়া, মিশর, সিরিয়া, জর্দান, ইরাক, ইয়ামেন, লেবানন, ওমান, ফিলিস্তিন, তুরস্ক ও বসনিয়া হারজেগোবিনার অংশগ্রহণের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক কোরআন প্রদশর্ণী শুরু হয়েছে ।# 297102