IQNA

ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদকৃত তাফসিরে কোরআনের মোড়ক উন্মোচন

15:10 - September 20, 2008
সংবাদ: 1689970
ইন্দোনেশিয়ার ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী মাফতুহে বেসিউনি এর উপস্থিতিতে ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদকৃত তাফসিরে কোরআনের মোড়ক উন্মোচন করা হয়েছে ।
বার্তাসংস্থা বারনম এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়ার ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী মাফতুহে বেসিউনি বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পুরুকত্রু শহরের বায়তুল ইসলাম মসজিদে ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদকৃত তাফসিরে কোরআনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, ইন্দোনেশিয়ার কয়েকটি মন্ত্রনালয়ের সহযোগিতয় গত ৫ বছরে ইন্দোনেশিয়ান ভাষায় ১০ খন্ডের এই তাফসিরে কোরআন প্রকাশ করা হয় । তিনি ইন্দোনেশিয়ান ভাষায় পবিত্র কোরআনের পূর্ণ অনুবাদ ও তাফসির প্রকাশ করতে সক্ষম হওয়ায় সন্তুষ প্রকাশ করে বলেনে এই তাফসিরে কোরআন ইন্দোনেশিয়ার মুসলমানদের পবিত্র কোরআন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পলন করবে ।#297106
captcha