কাশ্মীর অবজারবারের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ৩ দিন ব্যাপী এই কোরআন প্রদর্শনীতে দির্ঘ দিনের পুরনো, শৈল্পিক কারুকাজ সংবলিত বিভিন্ন বিখ্যাত কোরআন শরীফ ঠাই পাবে ।এই প্রদর্শনীতে যেসব বিখ্যাত কোরআন শরিফ স্থান পাবে তার মধ্যে রয়েছে ৩৫ কপি হাতে লেখা এবং ২৪ কপি ছাপানোর পবিত্র কোরআন শরিফ ।উল্লেখ্য হাতে লেখা এসব কোরআন শরিফের মধ্যে একটি রয়েছে ১৫৯৪ সালের একটি বিখ্যাত কোরআন শরিফ যা স্বর্ণ ও জাফরান কালির সমন্বয়ে লেখা হয়েছে ।এছাড়া এই প্রদর্শণীতে আরো যেসব বিখ্যাত কোরআন শরীফ স্থান পাচ্ছে তা নি:সন্দেহে দর্শকদের দৃষ্টি অকৃষ্ট করবে । #297559